1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

পুলিশি নিরাপত্তায় গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১১৯ Time View

87পুলিশের কড়া নিরাপত্তায় জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি টিএসসি এলাকা ঘুরে শাহবাগ মোড়ে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলের সামনে ও পেছনে থেকে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের নিরাপত্তা দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিক্ষোভ মিছিল শেষে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করছেন তারা। এর আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার হরতাল বিরোধী বক্তব্য দেন।

gonojagoronতিনি বলেন, দেশের জনগণ ঘৃণাভরে এ হরতাল প্রত্যাক্ষাণ করেছে। তাই জামায়াতের হরতাল প্রতিহত করার জন্য সংগঠিত শক্তির প্রয়োজন নেই।

যে কোনো মূল্যে জঙ্গিবাদী সংগঠন জামায়াতকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সময়মতো যুদ্ধাপরাধী সন্তানদের ঔদ্ধ্যত্বপূর্ণ বক্তব্যের জবাব দেয়া হবে।

সমাবেশের পর জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। দুপুর পর্যন্ত এ অবস্থান অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ