1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন

পুলিশি নিরাপত্তায় গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১২৯ Time View

87পুলিশের কড়া নিরাপত্তায় জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি টিএসসি এলাকা ঘুরে শাহবাগ মোড়ে এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলের সামনে ও পেছনে থেকে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের নিরাপত্তা দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিক্ষোভ মিছিল শেষে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করছেন তারা। এর আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার হরতাল বিরোধী বক্তব্য দেন।

gonojagoronতিনি বলেন, দেশের জনগণ ঘৃণাভরে এ হরতাল প্রত্যাক্ষাণ করেছে। তাই জামায়াতের হরতাল প্রতিহত করার জন্য সংগঠিত শক্তির প্রয়োজন নেই।

যে কোনো মূল্যে জঙ্গিবাদী সংগঠন জামায়াতকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সময়মতো যুদ্ধাপরাধী সন্তানদের ঔদ্ধ্যত্বপূর্ণ বক্তব্যের জবাব দেয়া হবে।

সমাবেশের পর জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। দুপুর পর্যন্ত এ অবস্থান অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ