1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সাতক্ষীরায় যৌথ অভিযানে গ্রেফতার ২৮

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ১৫৭ Time View

50সাতক্ষীরায় নাশকতার অভিযোগে জামায়াত-বিএনপির ১৪ কর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার ৮টি থানায় পুলিশ, বিজিবি র‌্যাব একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের ১২ জন, বিএনপির দুইজন ও নিয়মিত মামলার ১৪ আসামি রয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জাগো নিউজকে জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়ায় ৪ জন, তালায় ৪ জন, কালিগঞ্জে ২ জন, আশাশুনিতে ২ জন, দেবহাটায় একজন, শ্যামনগরে ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ