1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

কষ্টে আছেন দেশের ফেসবুক ব্যবহারকারীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
  • ২০০ Time View

7কষ্টে আছেন দেশের প্রায় ২ কোটি ফেসবুক ব্যবহারকারী। যদিও এর কিছু অংশ প্রক্সি সার্ভার ব্যবহার করে সক্রিয় রয়েছেন ফেসবুকে।

সূত্র বলছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রায় ৯০ শতাংশ সক্রিয় ফেসবুক ব্যবহারকারীকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। তবে ১০ শতাংশ কারিগরিভাবে বেশি দক্ষ হওয়ায় তারা প্রক্সি সার্ভার ব্যবহার করতে পারছেন।

বিটিআরসি’র হিসাব বলছে, দেশে সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৪০ লাখ। এর মধ্যে শুধু ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ। যাদের বড় একটি অংশ মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারকারী।

হারুনুর রশিদ একজন সক্রিয় ফেসবুক ব্যবহারকারী। তিনি বলেন, প্রায় ২৪ ঘণ্টা ধরে ফেসবুকে যেতে পারছি না। মনে হয় নিজে পিছিয়ে পড়ছি। কারণ ফেসবুক থেকে অনেক আপডেট তথ্য পান এই চাকরিজীবী।

আরেক ফেসবুক ব্যবহারকারী মাহবুবুর আলম বলছেন, কি যেন হারিয়ে গেছে জীবন থেকে। তবে কেউ কেউ ফেসবুক ব্যবহার নিয়ে নেতিবাচকও বলছেন। তারা বলছেন, ফেসবুক নিয়ে আমরা অনেক সময় নষ্ট করছি। এতে অনেক কর্ম ঘণ্টা নষ্ট হচ্ছে।

জানা যায়, বাংলাদেশে ফেসবুকে ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীর সংখ্যা ১৭ শতাংশ এবং ১৮ থেকে ২২ বছর বয়সীদের হার ৪২ শতাংশ।

অবশ্য  বিটিআরসি’র চেয়ারম্যান বলছেন, যেকোনো সময় সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলো খুলে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ