1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

হরভজনকে নিয়ে মন্তব্য: চুক্তি খোয়ালেন আজমল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ২১৪ Time View

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তানি অফস্পিনার সাঈদ আজমলের সঙ্গে চুক্তি স্থগিত 12করেছে । কয়েকদিন আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে আজমল দাবি করেন, ‘হরভজন এবং অশ্বিনও চাকার। কিন্তু তারা ভারতীয় বলে ছাড় পেয়ে যান।’ এখানেই শেষ নয়, আজমল আইসিসির চাকিং অভিযান নিয়েও কড়া সমালোচনা করেন। নানা অভিযোগ তুলে তিনি বলেন, ‘আইসিসির এই প্রক্রিয়াটি নিয়ে আমার সন্দেহ রয়েছে। তারা কেন লেগ স্পিনার কিংবা পেসারদের অভিযুক্ত করে না?’
৩৮ বছর বয়সী এই স্পিনার গত পাঁচ বছর ধরে পাকিস্তানের ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কিন্তু চাকিংয়ের দায়ে অভিযুক্ত হয়ে ফেব্রুয়ারিতে ফেরার পর বলের সেই ধার হারিয়ে ফেলেন। দলে ঢুকতেই পারছেন না।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এবং অন্য দেশের খেলোয়াড়কে নিয়ে গণমাধ্যমে আজমলের ওই বক্তব্য ভালভাবে নেয়নি পাকিস্তান বোর্ড।
বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমরা তার মন্তব্যের জন্য দুঃখিত। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার প্রতি উপযুক্ত ব্যবস্থা নেয়া হয়েছে। তার সঙ্গে আমরা চুক্তি স্থগিত করেছি।’
আজমল জাতীয় দলের বাইরে থাকলেও পিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন।
আজমল নিষিদ্ধ হওয়ার আগে ৩৫ টেস্টে ১৭৮ উইকেট নিয়ে শোরগোল ফেলে দেন। এছাড়া ১১৩ ওয়ানডেতে তার শিকার সংখ্যা ১৮৪।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ