1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

টেস্ট ক্রিকেটকে গুডবাই বলে দিলেন শোয়েব মালিক

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ২০৬ Time View

অনেকটা আকস্মিকভাবেই টেস্ট ক্রিকেটকে গুডবাই বলে দিলেন পাকিস্তানের সাবেক 25অধিনায়ক শোয়েব মালিক। শারজাহ-এ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মালিক। তিনি বলেন, এখনই সময় সরে যাবার। আমাদের বেশ কিছু তরুণ ও ভালো খেলোয়াড় রয়েছে। তাই এখনই টেস্ট থেকে অবসর নিতে চাই। সবার আগে পরিবার। আমি ২০১৯ বিশ্বকাপের দিকে বেশি মনোনিবেশ করতে চাই। দীর্ঘ ৫ বছর পর চলতি সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরেন তিনি। ফিরেই ব্যাট-বল হাতে দুর্দান্ত চমক দেখান তিনি। আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৪৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন মালিক। এরপর অবশ্য আর কোন বড় ইনিংস খেলতে পারেননি তিনি। পরের ৫ ইনিংসে যথাক্রমে ০, ২, ৭, ৩৮ ও ০ রানে ফিরেন। বল হাতে ৩ টেস্টের ৫ ইনিংসে ৮ উইকেটও শিকার করেন ৩৩ বছরের মালিক।
পাকিস্তানের হয়ে (শারজাহ টেস্টের তৃতীয় দিন পর্যন্ত) ৩৫ টেস্টের ৬০ ইনিংসে ১৮৯৮ রান করেন মালিক। এর মধ্যে ৩টি সেঞ্চুরি ছিলো। চলতি সিরিজের প্রথম টেস্টে ২৪৫ রান, তার ক্যারিয়ার সেরা ইনিংস। বল হাতে ২৯ উইকেট নেন। এছাড়া ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২২৭ ওয়ানডে ও ৬৫টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেন মালিক। ওয়ানডেতে ৫৯৯০ রান এবং টি২০তে ১০৭৭ রান করেন। বল হাতে ওয়ানডেতে ১৪৭ উইকেট ও টি২০তে ২১ উইকেট নেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ