1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ জি-৭ দেশগুলো ১০ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়বে প্রি-শিপমেন্ট ঋণ তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক নাইটক্লাবের ঘটনায় শাস্তির মুখে কার্স কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

সেনাবাহিনীতে যুক্ত হলো নারী পাইলট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ১৬৩ Time View

বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো দু’জন নারী পাইলট যুক্ত হলেন। তারা সফলভাবে 1তাদের একক এবং দ্বৈত উড্ডয়ন শেষ করেছেন। প্রথমবারের মতো আর্মি এভিয়েশনে যুক্ত হতে কঠোর পরীক্ষা পার করে ২০১৪ সালের ১৬ নভেম্বর প্রশিক্ষণ শুরু করেন ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন এবং ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার। ১২০ ঘণ্টার প্রশিক্ষণের মধ্যে প্রায় ৪৫ ঘণ্টার প্রশিক্ষণ শেষে তারা প্রথমে উড্ডয়ন করেন তাদের প্রশিক্ষকদের সঙ্গে। এরপর দ্বৈত উড্ডয়ন করেন দুই নারী পাইলট। আর সবশেষে তারা সফলভাবে শেষ করেন তাদের একক উড্ডয়ন।
উড্ডয়ন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাদের প্রশিক্ষক লে. কর্নেল হাসান মো. কাহরিয়ার। বলেন, তারা যে নারী হিসেবে আলাদা সেটা তাদেরকে প্রশিক্ষণ দেয়ার সময় একদম মনে হয়নি। তারা তাদের প্রশিক্ষণ ঠিকমতো সম্পন্ন করে সফলতা পেয়েছে। নিজেদের অভিজ্ঞতা আর প্রাপ্তি নিয়ে কথা বলেন সফল নারী পাইলট নাজিয়া নুসরাত এবং শাহরিনা বিনতে আনোয়ার।
ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার বলেন, আমাদের দেশটি যে পরিচালনা করেন তিনি একজন নারী। তাহলে আমারা কেনো পিছিয়ে থাকবো! তাই সেদিন শপথ নিয়েছিলাম এগিয়ে যাবো এবং সাফল্যের উচ্চতায় নিজেকে দাড় করাবো। নারী হিসেবে এ সাফল্যে অনেক গর্বিত ক্যাপ্টেন নাজিয়া নুসরাত। দেশের মেয়েরা যে কোনো কাজে এগিয়ে যেতে পারবে বলে মনে করেন তিনি। সেনাবাহিনীর ইতিহাসে অংশ হয়ে থাকা এ দুই নারী পাইলটের আশা, ভবিষ্যতে বাংলাদেশের মেয়েরা চ্যালেঞ্জ নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ