1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে‌ছেন প্রধানমন্ত্রী ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ জি-৭ দেশগুলো ১০ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়বে প্রি-শিপমেন্ট ঋণ তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক নাইটক্লাবের ঘটনায় শাস্তির মুখে কার্স কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

গ্রিক উপকূলে নৌকাডুবি : ২৪২ জন উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ১৭৮ Time View

গ্রিসের লেসবস দ্বীপের উত্তরে শরনার্থীবাহী নৌকাডুবির ঘটনায় ২৪২ জনকে উদ্ধার করেছে 5দেশটির কোস্টগার্ড। গতকাল বুধবার এ দুর্ঘটনায় ২ বালকসহ অন্ততপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির কোস্টগার্ডের এক মুখপাত্র বলেছেন, আমরা স্পষ্ট জানি না ঠিক কতজন এখনো নিখোঁজ রয়েছেন। অনুসন্ধান চালিয়ে এখন পর্যন্ত ১ ব্যক্তি ও ২ বালকের লাশ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, চলতি বছর গ্রিক উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের যতগুলো নৌযান দুর্ঘটনার শিকার হয়েছে এর মধ্যে এটাই সবচেয়ে বিপর্যয়কর।
তুর্কি উপকূল থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে লেসবস উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এজিয়ান সাগরের উত্তরাংশটি ইউরোপে যাওয়ার রুট হিসেবে ব্যবহার করেন শরণার্থীরা।
গ্রিক শিপিংমন্ত্রী থডোরিস দ্রিতসাস বলেছেন, কোস্টগার্ডের সদস্যরা শরণার্থীদের উদ্ধারে ঝুঁকি নিয়ে প্রশংসনীয় কাজ করেছে। এখন তারা মৃতদের অনুসন্ধান ও উদ্ধারে কাজ চালাচ্ছে।
উপকূলীয় এলাকার দ্বীপগুলো হয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৫ লাখ শরণার্থী গ্রিসে প্রবেশ করেছে। ছোট নৌকায় গাদাগাদি করে তুরস্ক থেকে সরু সাগরপথ পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ করছে তারা। শরণার্থীরা মধ্য ও উত্তর ইউরোপে যাওয়ার পথে গ্রিসকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। অতিরিক্ত শরণার্থীর চাপে কয়েক দশকের মধ্যে ইউরোপে সবচেয়ে বড় মানবিক সঙ্কট তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ