1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫
  • ১৯০ Time View

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন শ্রমিক মারা গেছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের মধ্য চরকাঁকড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. জাফর (৩৫), আবু জাফর (৩৫) ও বাবুল মিয়া (৩৭)। তাঁদের লাশ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ফায়ার সার্ভিসের কোম্পানীগঞ্জ স্টেশনের লিডার চাঁন্দু মিয়া সরকার প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে ওই এলাকার নূর মিয়া নামের এক মিস্ত্রির বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান শ্রমিকেরা। তাঁরা ঢাকনা খুলে ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। ট্যাংকের বাইরে থেকে ওই বাড়ির লোকজন চিৎকার শুরু করে। আশপাশের লোকজন গিয়ে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তিন শ্রমিককে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন।

চাঁন্দু মিয়া বলেন, অনেক দিন ধরে সেপটিক ট্যাংকটির ঢাকনা লাগানো ছিল। ভেতরে পানি ছিল এক-দেড় ফুট। বাকি অংশটি সম্ভবত বিষাক্ত গ্যাসে ভর্তি ছিল। এ কারণে তিন শ্রমিক ঢোকার পরই অসুস্থ হয়ে পড়েন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান এ ঘটনার কথা শুনেছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ