1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা

১৩৮ রানের ইনিংসটা আমার জীবনের সেরা ইনিংস: বিরাট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫
  • ২১৫ Time View

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে একদিনের সিরিজে সমতায় ফিরতে সাহায্য করেছে 15বিরাটের দুরন্ত শতরান৷১৩৮ রানের ইনিংসটাই জীবনের অন্যতম সেরা এবং কঠিন ইনিংস বলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি৷
বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলে,‘দক্ষিণ আফ্রিকার বোলারদের মান খুবই ভালো৷ তাঁদের বিরুদ্ধে ১৩৮ রানের ইনিংসটা আমার ক্রিকেট জীবনের কঠিন ও সেরা ইনিংসগুলির মধ্যে একটা সেরা৷ তাছাড়া চিপকের পিচ এবং বাউন্ডারি খুবই স্লো ছিল৷ সেই জন্য আমাকে এই ম্যাচে প্রচুর সিঙ্গলসও নিতে হয়েছে৷ইনিংসের শেষ দিকে আমার পেশিতে টানও ধরেছিল৷চেন্নাইয়ের মাঠে ওই সময় ব্যাট করাও খুব সহজ ছিল না৷ তবুও বড় রান করতে পেরে খুব ভালো লাগছে৷’
বিরাটের ‘বিরাট’ ইনিংসে ৬৬ টি ১রান ও ৯ টি ২রান ছিল৷ এই সম্পর্কে তিনি জানান, ‘৭০-৭৫ রান অবধি আমি কেবল তিনটি চার ও ২টি ছয় মারতে পেরেছিলাম, তাই এক ও দুই রান নিয়ে স্কোরবোর্ডকে সচল রাখার চেষ্টা করি সেবসময়৷’এর সঙ্গে কোহলি বলেছেন,‘খেলায় এমন দিন আসে যখন আপনাকে নিজের ক্ষমতাকে ছাপিয়ে পারফর্ম করতে হবে৷ পেশিতে টান না-লাগলে আমি হয়তো আরও কিছুক্ষণ খেলা চালিয়ে যেতে পারতাম৷ আরও ৩০-৩৫ রান স্কোরবোর্ডে উঠত৷ তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে আমরা সিরিজে সমতা ফিরিয়েছি৷ যা সত্যিই অসাধারণ৷’
বিরাটের শতরানে ভর করে ভারতীয় দল ৫০ ওভারে আট উইকেটে ২৯৮ রান করে৷ জবাবে ব্যাট করতে নেমে ডিভিলিয়ার্সের শতরান সত্ত্বেও নয় উইকেটে ২৬৪ রানেই থেমে যায় প্রোটিয়দের ইনিংস, যা ভারতকে ৩৫ রানের মূল্যবান জয় এনে দেয়৷ এই জয়ের ফলে পাঁচম্যাচের একদিনের সিরিজ ২-২ করতে সক্ষম হয় টিম ইন্ডিয়া৷
তাই মুম্বইতে শেষ ম্যাচটি সিরিজের ফয়সালার ম্যাচ হতে চলেছে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ