1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

লন্ডনে বিচারপতি শামসুদ্দিনের ওপর আবারও হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ১৭৫ Time View

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের 4ওপর লন্ডনে আবারও হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল বুধবার পূর্ব লন্ডনের ইয়র্ক হলে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা পরিদর্শন শেষে বাসায় ফেরার পথে তার ওপর হামলার চালায়। এ সময় বিচারপতি মানিকের সাথে তার মেয়েও ছিলেন।প্রত্যক্ষদর্শী জানান, পূজা পরিদর্শন শেষে ইয়র্ক হল থেকে বেরিয়ে মেয়েকে নিয়ে রাস্তা ধরে হাঁটছিলেন বিচারপতি মানিক। এ সময় হঠাৎ অজ্ঞাতপরিচয় ২-৩ জন যুবক কাছে গিয়ে তিনি বিচারপতি মানিক কিনা জানতে চান। ওই যুবকদের হঠাৎ এমন প্রশ্নে উদ্বিগ্ন হয়ে বিচারপতি মানিক দ্রুত রাস্তার অপর পাশে চলে গিয়ে পুলিশে মোবাইল করেন। তবে, রাস্তা পার হওয়ার সময় ওই যুবকরা তাকে কয়েক দফায় কিল-ঘুষি মারার চেষ্টা করে। তারপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। এরপর বিচারপতি মানিক তার ওপর হামলার চেষ্টার কথা জানান। এর আগে, ২০১২ সালের ২৭ জুন গ্রেটার লন্ডনের ডেগেনহাম এলাকার গেইল স্ট্রিটে বাড়ির সামনে একইভাবে হামলার শিকার হয়েছিলেন বিচারপতি মানিক। অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক ওই সময় তার মাথায় কাগজের ফাইল দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ