1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১০৩ বাংলাদেশি নারীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে হাইকোর্টের রুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১১
  • ২৮৩ Time View

ভারতের মুম্বাইয়ের একটি সেফহোমে থাকা ১০৩ বাংলাদেশি নারীকে দেশে ফিরিয়ে আনতে আইনগত সহায়তা প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী তিন সপ্তাহের মধ্যে পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব(রাজনৈতিক), দিল্লীতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ত মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

একইসঙ্গে এ বিষয়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে তা ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন আকারে দাখিল করার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রাজনৈতিক) কে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়াও আদালত বাংলাদেশ সংবিধানের ২৭, ৩১ ও ৩৩ অনুচ্ছেদ অনুযায়ী ওই নারীদের মৌলিক অধিকার বাস্তবায়নে বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চান।

একইভাবে ভিয়েনা কনভেনশন অন কনসুলার রিলেশন-১৯৬৩ অনুযায়ী ওই বাংলাদেশি নারীদের অধিকার বাস্তবায়নে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

দৈনিক বাংলাদেশ প্রতিদিনে গত ৩০ প্রকাশিত ‘মুম্বাইয়ে উদ্ধার হওয়া বাংলাদেশি নারীরা দেশে ফিরতে পারছে না’ শীর্ষক এক প্রতিবেদনে পরিপ্রেক্ষিতে দৈনিক আমাদের সময়ের সাংবাদিক হীরা তালুকদার হাইকোর্টে একটি রিট দাখিল করেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।

বাংলাদেশ প্রতিদিনের ওই প্রতিবেদনে বলা হয়, ১০৩ জন বাংলাদেশি নারী মুম্বাইয়ে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থার হেফাজতে রয়েছেন। বিভিন্ন বাড়ি ও নিষিদ্ধ এলাকা থেকে মুম্বাই পুলিশ আটক করার পর তাদেরকে ওই সংস্থাটি হেফাজতে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ