1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

ঢাকা জেলার প্রতিযোগিতা কাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫
  • ১৯০ Time View

আই-জেনের ঢাকা জেলার প্রতিযোগিতা আগামীকাল ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ঢাকা রেসিডেনসিয়াল কলেজসংলগ্ন মোহাম্মদপুরের অঙ্গন কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই আয়োজনে ১৭টি স্কুলের ১০ জন করে নির্বাচিত ১৭০ জন প্রতিযোগী অংশ নেবে। এই প্রতিযোগিতা থেকে একটি স্কুলের পাঁচজনের দল নির্বাচিত হবে, যারা পরবর্তী ধাপে অর্থাৎ বিভাগীয় পর্যায়ে নিজের স্কুলকে প্রতিনিধিত্ব করবে।
অংশগ্রহণকারী স্কুলগুলো হচ্ছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, কে এল জুবিলি স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট গ্রেগরি উচ্চবিদ্যালয়, আজিমপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, টিঅ্যান্ডটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রাজউক উত্তরা মডেল কলেজ ও মাইলস্টোন কলেজ।
সারা দেশের দুই হাজার স্কুলে আই-জেনের প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়৷ এতে অংশ নেয় ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী। পরে জেলা পর্যায়ে অংশ নেয় এক হাজার স্কুল দল৷
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ