1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

বিদেশি সেনাবাহিনীতে গোর্খাদের নিয়োগ নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৪৩ Time View

ভারতীয় এবং ব্রিটিশ সেনা বাহিনী এখন থেকে আর গোর্খা সেনাদের তাদের বাহিনীতে নিয়োগ দিতে পারবে না। নেপালের সরকার সোমবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে, গোর্খাদের আর বিদেশি সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া যাবে না।

যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য গোর্খারা অনেক আগে থেকেই বিশ্বব্যাপী পরিচিত। বিশেষ করে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময় গোর্খা রেজিমেন্ট নামে একটি বাহিনীই ছিল। এদের নানা যুদ্ধক্ষেত্রে ভাড়াটে সেনা হিসেবে ব্যবহার করেছে ব্রিটিশরা।

পরে তাদের পেশাই হয়ে যায় সৈনিক। ভারতীয় ও ব্রিটিশ সেনা বাহিনীতে পেশাদার সৈনিক হিসেবে চাকরি করে তারা।

সোমবার নেপাল সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে, গোর্খাদের বিদেশি সেনা বাহিনীতে নিয়োগ যেনো বন্ধ করে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রিপরিষদ গত ৯ মার্চে বিভিন্ন মন্ত্রণালয়ে আলাদাভাবে চিঠি দেয়। সেসব চিঠিতে ‘পরিবর্তিত পরিস্থিতিতে নেপালের পররাষ্ট্র নীতি-২০১২’ শীর্ষক একটি প্রতিবেদনে সুপারিশ করা বিষয়গুলো বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। সংসদে পাস হওয়া এসব সুপারিশের মধ্যে গোর্খাদের বিদেশি সেনা বাহিনীতে নিয়োগ বন্ধ করার কথা বলা হয়েছে।

তবে এই প্রতিবেদনের কড়া সমালোচনা করেছে সাবেক-গোর্খা সংগঠনগুলো। নেপালে ‘গোর্খা রিক্রুটমেন্ট সেন্টার’ বন্ধ করে দেওয়া হলে প্রতিবাদ বিক্ষোভের হুমকি দিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ