1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

হার দিয়ে সফর শেষ সালমাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫
  • ১৮৫ Time View

পাকিস্তান সফরে কোনো জয়ের দেখাই পেলো না বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। টি-২০’র পর as9dausdiওয়ানডে সিরিজেও পাকিস্তানের কাছে হেরেছে সালমা খাতুনের দল। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকরা ৬ উইকেটে পরাজিত করে বাংলাদেশ দলকে। এই জয়ে ২-০ তে ওয়ানডে সিরিজ জিতে নিল পাকিস্তান।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে ১২৩ রান করে। আয়েশা রহমান ৩৯, রিতু মনি ২৮ ও নিগার সুলতানা অপরাজিত ৩০ রান করেন। অধিনায়ক সালমা (৭), রুমানা আহমেদ (২) মিডল অর্ডারে ব্যর্থ হয়েছেন দলকে এগিয়ে নিতে। রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরেছেন তিন ব্যাটসম্যান ফারজানা হক, লতা মন্ডল ও জাহানারা। পাকিস্তানের আনাম আমিন ৪টি, আসমাভিয়া ইকবাল ৩টি করে উইকেট নেন।

মেরিনা ইকবাল ও বিসমাহ মারুফের ব্যাটে ৩৮.৩ ওভারে ৪ উইকেটে ১২৪ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। মেরিনা ৩১, বিসমাহ ৪১, নাইন আবিদি ২২ রান করেন। বাংলাদেশের নাহিদা আক্তার নেন ২ উইকেট। পাকিস্তানের আনাম আমিন ম্যাচ সেরা হন।

বুধবারই দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ মহিলা দলের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ