1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

ক্রিকেটার শাহাদাতের আত্মসমর্পণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ১৮০ Time View

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাত aedqwthjda'হোসেন আত্মসমর্পণ করেছেন। আজ সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেনের আদালতে আজ তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল রবিবার ভোররাতে ঢাকার মালিবাগের একটি বাসা থেকে শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে বিচারক তা নাকচ করে নিত্যকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর কালশী থেকে শাহাদাতের গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) উদ্ধার করে পুলিশ। হ্যাপি পুলিশের কাছে দেয়া তার জবানবন্দিতে শাহাদাত ও তার স্ত্রীর নির্যাতনের কথা বলে। ওই রাতেই মিরপুর মডেল থানায় শাহাদাত দম্পতির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক।
হ্যাপিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হয়। তার শরীরের অধিকাংশ স্থানে গুরুতর জখম ও ফুলে যাওয়ার চিহ্ন ছিল। আঘাতের চিহ্ন ছিল দুই চোখেও। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকার দাগ রয়েছে। গত ১৩ সেপ্টেম্বর হ্যাপি ঢাকার সিএমএম আদালতে তার ওপর নির্যাতনের বর্ণনা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ