1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

সোনারগাঁও হোটেলে পড়ে আছে অজিদের লাগেজ!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
  • ১৮৫ Time View

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ৩৫টি লাগেজ এখনও সোনারগাঁও হোটেলে পড়ে আছে। সফরের ৫ r6ats7ydaspl;d'দিন আগে ক্রিকেটের এই সরঞ্জাম এসেছিলো বলে জানান হোটেলের বিপণন ও গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক সালমান কবির।
তবে কবে ফেরত নেয়া হবে লাগেজগুলো, এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিশ্চিত করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনটাই জানিয়েছেন অজি দলের লিয়াজোঁ কর্মকর্তা হাসানুজ্জামান ঝড়ু।
বাংলাদেশ সফরের নির্ধারিত তারিখের ৫ দিন আগে অর্থাৎ ২৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া দলের ৩৫টি লাগেজ সোনারগাঁও হোটেলে পৌঁছায়। বড় বড় ও ভারী লাগেজগুলোর বহন ব্যয়বহুল হওয়ায় ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো অস্ট্রেলিয়া ক্রিকেট দলও জাহাজে করে লাগেজগুলো বাংলাদেশে পাঠায়, যা ঐ হোটেলের মিটিং রুমে আছে।
এ সফরে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট দলের জন্য মোট ৫০টি রুম বুক করে রাখা হয়েছিলো। কিন্তু, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর স্থগিত হওয়ায় বেশ বেকায়দায় পড়েছে হোটেল কর্তৃপক্ষ।
টুর্নামেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন ও আতিথেয়তায় বরাবরই বাংলাদেশ প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় এই সিরিজেও শতভাগ প্রস্তুতি নিয়ে রেখেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আগামী রবিবার অস্ট্রেলিয়ায় ফেরত নেয়া হতে পারে এ লাগেজগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ