1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরিকল্পনা নিয়ে চীনের উদ্বেগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১২
  • ১৪০ Time View

উত্তর কোরিয়ার মহান নেতা কিম ইল-সুংয়ের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ক্ষেপণাস্ত্র বাহিত উপগ্রহ উৎক্ষেপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন।

সম্প্রতি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম চলতি বছরের এপ্রিলের ১২ থেকে ১৬ তারিখের মধ্যে কিম ইল-সুংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে মহাকাশে ক্ষেপণাস্ত্র বাহিত উপগ্রহ পাঠানোর পরিকল্পনার কথা জানায়।

ইতোমধ্যে চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝাং ঝিজুন দেশটিতে নিয়োজিত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে ডেকে এ বিষয়ে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন বলে শনিবার খবর প্রচার করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া।

বৈঠকে চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উত্তর কোরিয়ার এ ধরনের পরিকল্পনাকে ২০০৯ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর নিষেধাজ্ঞাকে অবমাননা বলে জানিয়ে দিয়েছেন।

কোরিয়ান উপসাগরীয় অঞ্চলের শান্তি রক্ষায় প্রত্যেক দেশেরই সমান দায় রয়েছে বলেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন।

উত্তর কোরিয়ান রাষ্ট্রদূতের কাছে মিস্টার ঝাং বলেন, আমরা সত্যিই আশা করি যে উত্তর কোরিয়ার সরকার শান্ত এবং ধীরস্থিরভাবে উত্তেজনা না এড়িয়ে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলবে না।

ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরিকল্পনার নিন্দা করেছে। এছাড়া রাশিয়া এবং যুক্তরাষ্ট্রও এ নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ