1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রাইম ব্যাংকের অ্যালটিটিউড ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস চালু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১২
  • ১৮৮ Time View

গ্রাহকদের জন্য ‘অ্যালটিটিউড ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস’ সেবা চালু করেছে দেশের বেসরকারি খাতের অন্যতম ব্যাংক প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে অন্যান্য ব্যাংকে ব্যবহৃত ইন্টারনেট ব্যাংকিং থেকে প্রাইম ব্যাংকের ‘অ্যালটিটিউড ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস’ আরো দ্রুত, বিশ্বস্ত এবং অধিক নিরাপত্তা বলয়ে আবৃত। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে সবচেয়ে দ্রুততম সময়ে ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের সুবিধা পাওয়া যাবে।

অ্যালটিটিউড ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা অনুমতি সাপেক্ষে নিজেদের মধ্যে যে কোনো সময় ফান্ড ট্রান্সফার করতে পারবেন। নিজ ব্যাংক ছাড়াও অন্য ব্যাংকের গ্রাহকের একাউন্টেও যে কোনো সময় ফান্ড ট্রান্সফার করার সুবিধা রয়েছে।

এছাড়া প্রাইম ব্যাংকের গ্রাহকরা নতুন প্রবর্তিত এই ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে সেবা খাতের বিল পরিশোধ, ব্যালেন্স জানার সুবিধা, প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ব্যাংকের এফডিআর ও অন্যান্য স্কিম সমূহ, ঋণ সুবিধা ও লেনদেন সম্পর্কিত তথ্যাবলী জানার পাশাপাশি ব্যাংক স্টেটমেন্টও ডাউনলোড করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ