1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস

সবজির বাজার চড়া, কমছে ইলিশের দাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬৮ Time View

ইলিশের দাম বেশ কমায় ক্রেতাদের স্বস্তি মিললেও এখনও বাড়তি দামেই কিনতে হচ্ছে সবজি। তবে asd8uasdসরকারের নানা উদ্যোগের পরও কেজি প্রতি প্রায় একশ’ টাকায় উঠা পেঁয়াজের দাম এখনও ৭০ থেকে ৭৫ টাকায় আটকে আছে। রাজধানীর কারাওয়ান বাজার, ফকিরাপুল ও হাতিরপুলসহ আরও কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, শসা, গাজর, বেগুন, চিচিঙ্গা, শিম, ঢেঁড়শসহ প্রায় সব সবজিই প্রতি কেজি ৫০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
সবজির চড়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। তবে ইলিশের দাম কমায় সন্তোষ প্রকাশ করেন অনেকে।
মাঝারি ধরনের ইলিশ (৭০০ থেকে ৮০০ গ্রাম) প্রতি পিস চারশো থেকে পাঁচশ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর কেজি সাইজের ইলিশ প্রতি পিস বিক্রি হয় আটশ থেকে নয়শ টাকায়। আগামী ২৫ সেপ্টেম্বর কোরবানির ঈদ সামনে রেখে মসলার দাম এখনও আগের মতোই আছে বলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন।
বাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি আদা ১১০ থেকে ১২০ টাকা, রসুন ১০০ থেকে ১১০ টাকা, হলুদ-মরিচের গুঁড়া ২০০ টাকা, জিরা ৩৩০ থেকে ৩৮০ টাকা, এলাচ এক হাজার থেকে ১৩০০ টাকা, দারুচিনি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাত্র ২৫-৩০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজের দাম গতমাসে হঠাৎ করে বেড়ে ১০০টাকায় ওঠে। ভারত পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে দেওয়ায় দেশের পাইকারি বাজারে পণ্যটির দাম বাড়তে শুরু করে বলে জানায় ব্যবসায়ীরা। এই বাজারে পেপে ৩৫ টাকা, টমেটো ৮০ টাকা, কাঁচামরিচ মানভেদে ১৩০ থেকে ২০০ টাকা, পটল ৫০, আলু ২৫, ঢেঁড়শ ৮০ টাকা, শিম ১০০ থেকে ১২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকায় প্রতিকেজি বিক্রি হতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ