1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

হৃদরোগ: ডালমিয়া হাসপাতালে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৮০ Time View

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ডালমিয়া। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে ভারতীয় usdjadasaক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়াকে কোলকাতার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হবার পর জানা যায়, তার বাঁ-দিকের ধমনীতে রক্ত জমাট ছিলো। পরে জমাট রক্তগুলো সরিয়ে ফেলা হয়েছে। ডালমিয়ার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। পসঙ্গত তৃতীয়বারের মত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন আইসিসি’র সাবেক প্রধান ডালমিয়া। চলতি বছরের মার্চে তিনি এ দায়িত্ব নেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ অফিসেই ব্যস্ত ছিলেন ৭৫ বছর বয়সী ডালমিয়া। কিন্তু হঠাৎই অসুস্থতা বোধ করায় নিজ বাসায় চলে যান তিনি। বাসায় গিয়ে বিশ্রামও নেন ডালমিয়া। তাতে তার অসুস্থা আরও বেড়ে যায়। এমনকি বেশ কয়েকবার বমিও করেন তিনি। এরপরই তাকে স্থানীয় বি.এম বিরলা হার্ট রিসার্চ সেন্ট্রারে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে ভর্তির পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয় ডালমিয়ার। দায়িত্বরত চিকিৎসকরা এক বিবৃতিতে জানান, ‘ডালমিয়ার বাঁ-দিকের ধমনীতে রক্ত জমাট বেঁধেছিলো। এমন অবস্থায় রাত সাড়ে এগারটায় চিকিৎসকরা ডালমিয়ার ধমনীতে জমাট বাধাঁ রক্ত সরিয়ে ফেলার কাজ সম্পন্ন করেন। তাতে ধীরে ধীরে সুস্থতা বোধ করেন ডালমিয়া। তবে আগামী তিন-চারদিন তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
ডালমিয়ার অসুস্থতায় হাসপাতালে ছুটে যান অনেক মন্ত্রী। রাতে হাসপাতালে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও বাংলার সাবেক দলপতি দীপ দাশগুপ্তও। ডালমিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে গাঙ্গুলী বলেন, তার পরিবারের সাথে কথা বলে মনে হয়েছে, ডালমিয়ার অবস্থা এখন স্থিতিশীল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ