1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

শরণার্থীদের ওপর হাঙ্গেরি পুলিশের টিয়ারগ্যাস-জলকামান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৫০ Time View

সার্বিয়া সীমান্ত থেকে শরণার্থীদের সরিয়ে দিতে এবার টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করলো asidasহাঙ্গেরির পুলিশ। বুধবার বিকেলে হাঙ্গেরির সীমান্তবর্তী সার্বিয়ার হরগস শহরে এ ঘটনা ঘটে।
হাঙ্গেরির এক পুলিশ কর্মকর্তা বলেছেন, সার্বিয়ায় যেসব অভিবাসন প্রত্যাশী সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল, তারা হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন। পুলিশকে লক্ষ্য করে পাথর ও বোতল ছুড়তে শুরু করেন। সেই সঙ্গে তারা বেরিকেড ভাঙারও চেষ্টা করেন।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নিরাপত্তা উপদেষ্টা জর্জি বাকোন্দি জানিয়েছেন, একজন সন্ত্রাসীকেও আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
এদিকে, অস্ট্রিয়া ও হাঙ্গেরি সীমান্ত বন্ধ করে দেওয়ায় নতুন পথের সন্ধান শুরু করেছেন অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীরা। এরই অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ ক্রোয়েশিয়ায় ঢুকতে শুরু করেছেন তারা। দেশটির কর্তৃপক্ষও তাদের স্বাগত জানাচ্ছেন।
ক্রোয়েশীয় পুলিশ জানিয়েছে, বুধবার থেকে তাদের সীমান্ত অতিক্রম শুরু করেছেন অভিবাসন প্রত্যাশীরা। তাদের নিবন্ধন প্রক্রিয়াও শুরু হয়েছে।
চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী পুলিশ স্টেশনগুলোয় নিবন্ধন শেষে অভিবাসন প্রত্যাশীদের ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে অভ্যর্থনা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ক্রোয়েশিয়ায় প্রবেশ করা অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের বেশিরভাগই সিরিয়া ও আফগানিস্তান থেকে আগত।
এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে বলেছেন, শরণার্থীদের সঙ্গে এ অপ্রত্যাশিত আচরণে তিনি মর্মাহত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ