1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা অর্থ আত্মসাৎ রোধে ‘ব্যাক অফিস’ শক্তিশালী করা হবে:মাসুদ খান ‘সোয়া কোটি টাকা আত্মসাৎ’: সোনালী ব্যাংকের ২ কর্মকর্তার দেশত্যাগ ঠেকাতে চিঠি

বিপিএলে পাক ক্রিকেটারদের খেলা অনিশ্চিত!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬৩ Time View

বিসিবি পাকিস্তান সফরে সম্মত না হওয়ায় ২০১৩ সালে বিপিএলে পাক ক্রিকেটারদের ছাড়পত্র jswদেয়নি পিসিবি। দুই বছর বিরতির পর বিপিএল আবারও শুরু হচ্ছে আগামী নভেম্বরে। এবার তৃতীয় আসরের আগেও বিপিএলে ক্রিকেটারদের পাঠানো নিয়ে বায়না আছে পিসিবির।

এই সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফর করার কথা রয়েছে। মহিলা দলের এই সফর হলেই বিপিএলে আফ্রিদি-আজমলদের পাঠাবে পিসিবি। সফরটা না হলে বেঁকে বসতে পারে পিসিবি। ক্রিকেটারদের নাও পাঠাতে পারে। বিপিএলে পাক ক্রিকেটারদের খেলাটা তাই নির্ভর করেছে বাংলাদেশ মহিলা দলের পাকিস্তান সফরের উপর। পিসিবির বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা পিটিআই এমন সংবাদই পরিবেশন করেছে।

পিটিআই রিপোর্টে বলেছে, বিসিবির পলিসি পর্যবেক্ষণ করছে পিসিবি। এবং অপেক্ষা করছে বিসিবির সিদ্ধান্তের। তারা তখনই শুধু বিপিএলে খেলোয়াড় পাঠাবে যদি বাংলাদেশ মহিলা দল পাকিস্তান সফরে যায়। তবে পিসিবি এখনও বিপিএলে খেলোয়াড় পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নেয়নি।

পিসিবির বিশ্বস্ত সূত্র পিটিআইকে বলেছে, “বোর্ড প্রথমে দেখতে চায় বিসিবি তাদের মহিলা দলকে এই মাসের শেষ বা অক্টোবরে পাকিস্তান সফরে পাঠায় কিনা।”

বিসিবির একটি পর্যবেক্ষক দল কয়েকদিন আগে করাচি ও লাহোরের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছে। তারা পরিদর্শন শেষে ঢাকায়ও ফিরেছে। বিসিবি বলেছে, পর্যবেক্ষক দলের রিপোর্ট দেখার পর সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু দুদিন আগে রিপোর্ট জমা হলেও বিসিবি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত শনিবার বলেছিলেন, মহিলা দলের পাকিস্তান সফরের উপর বিপিএলে পাক ক্রিকেটারদের খেলা না খেলার নির্ভর করছ না। বিসিবি সভাপতি এই বিষয়ে বলেছিলেন, “অলরেডি সম্পর্ক যেটা আছে, এটা কে আগে খারাপ করবে। আমরাও চাই না, ওরাও চায় না। আমার মনে হয় না এ ধরনের কিছু হবে। এখন তো ওদের দল এসে খেলে গেল। আমার ধারণা বিপিএলে খেলোয়াড় আসা নিয়ে কোনো সমস্যা হবে না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ