1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে বন্দুকসহ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মার্চ, ২০১২
  • ১১৬ Time View

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় শুক্রবার শেষরাতে চিত্রনায়ক সোহেল রানার রাবার বাগান থেকে একটি তাজাগুলি ও বন্দুকসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নুরুল আলম ওরফে কালুর (৩০) বাড়ি কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ের বৈদ্যপাড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাইশারি ইউনিয়নের মাস্টার ঘোনা এলাকায় অবস্থিত চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার মালিকানাধীন রাবার বাগানে দীর্ঘদিন ধরে এক ডাকাত রাতযাপন করে আসছেন এমন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে তাজাগুলি ও একটি একনলা বন্দুকসহ ওই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।

আরও জানা গেছে, নুরুল দীর্ঘদিন ধরে ওই উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন।

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আজাদ জানান, একবছর আগে বাইশারি এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতি মামলার আসামিদের মধ্যে নুরুল একজন।

উল্লেখ্য, কক্সবাজারের রামু ও চকরিয়া উপজেলার একাধিক ডাকাতদল নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে চলে যায়। তাই ডাকাত গ্রেফতার হওয়ার ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় লোকজন জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ