1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

কান্দাহার ম্যাসাকার: সেই সেনার নাম প্রকাশ করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মার্চ, ২০১২
  • ১৪৬ Time View

আফগানিস্তানের কান্দাহারে গুলি করে ১৬ বেসামরিককে হত্যার জন্য দায়ী সেই মার্কিন সেনার নাম-পদবী প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওই সেনার নাম বলা হয়েছে স্টাফ সার্জেন্ট রবার্ট ব্যালেস।

যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ওই সেনাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হচ্ছে। সেখানেই তাকে বিচারের মুখোমুখি করা হবে। খুব শিগগির তিনি কুয়েত থেকে কানসাস অঙ্গরাজ্যের ফোর্ট লিভেনওয়ার্থে পৌঁছাবেন।

ব্যালেসের আইনজীবী জন হেনরি ব্রাউন গত বৃহস্পতিবার জানিয়েছেন, ৩৮ বছর বয়সী ওই সেনা ইরাক অভিযানে নিয়োজিত থাকার সময় দু’বার আহত হয়েছিলেন। আর এই হত্যাকাণ্ডের একদিন আগেই তিনি চোখের সামনে এক হামলায় বন্ধুর পা উড়ে যেতে দেখেছেন।

তবে আফগানিস্তানে মার্কিন সেনা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।

এদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় আফগান তালেবান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে।

প্রেসিডেন্ট হামিদ কারজাই এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি আফগানিস্তানের গ্রামাঞ্চল থেকে সব ন্যাটো সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে গত শুক্রবার তিনি এও অভিযোগ করেছেন, এই হত্যাকাণ্ডের তদন্তে যুক্তরাষ্ট্র যথেষ্ট সহযোগিতা করছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ