1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ

‘শিক্ষকদের ক্লাস বর্জন ঠিক নয়’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩২৮ Time View

স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো হবে কি না, এটা একটা প্রস্তাব। এই প্রস্তাব কার্যকর করার জন্য পরীক্ষা-নিরীক্ষার সময় দিতে হবে। সেটা না করে শিক্ষকেরা ক্লাস বর্জন করছেন, এটা ঠিক নয়।”image_137920_0

ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী বাঘা যতীনের মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী। বাঘা যতীন জাতীয় স্মৃতি সংরক্ষণ কুষ্টিয়া কমিটি এ সভার আয়োজন করে।

শিক্ষকদের প্রস্তাবটি নিয়ে সরকারকে ভাববার সময় দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষকদের শিক্ষাঙ্গনে লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

নিজের দল জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) নিয়ে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নেতাদের মন্তব্যের বিষয়ে হাসানুল হক ইনু বলেন, “দেশে জঙ্গিবাদ থাকবে না। তাই অনেক চিন্তা-ভাবনা করে ভয়াবহ জঙ্গিবাদকে মোকাবিলা করতে ঠান্ডা মাথায় জাসদ ও আওয়ামী লীগকে নিয়ে মহাজোট গঠন করা হয়েছে। এ সময় জাসদ, আওয়ামী লীগ ও রাজনীতির পূর্বাপর বিশ্লেষণ না করে হাটে-ঘাটে যারা অন্তঃকলহে লিপ্ত আছেন, তারা মূলত খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করছেন।”

অন্যান্যের মধ্যে কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম রাহাতুল ইসলাম, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আনারকলি মাহবুব, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ