1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান জস বাটলার পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online

শরণার্থী সঙ্কট: জার্মানির সাথে ডেনমার্কের রেল যোগাযোগ বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ২২১ Time View

ডেনমার্কে পুলিশ বাহিনী ও শত শত অভিবাসী মুখোমুখি অবস্থান নেয়ার পর, দেশটির জাতীয় রেল কোম্পানি জার্মানির সাথে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে। মরীয়া a0diasঅভিবাসীদের একটি গ্রুপ সুইডেন মুখী একটি ট্রেন ছেড়ে যেতে বাধা দিয়েছে। অন্যদিকে সুইডেনে সড়কপথে প্রবেশের চেষ্টা রত কয়েকশ’ অভিবাসীকে বাধা দেয়ার চেষ্টা করছে পুলিশ।
ডেনমার্কের তুলনায় সুইডেনের আশ্রয়দান সংক্রান্ত নীতি অনেকটাই সহজ হওয়ায় অভিবাসীদের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে দেশটি। শুধুমাত্র এই সপ্তাহেই প্রায় ৩ হাজার অভিবাসী ডেনমার্কে প্রবেশ করেছেন।
তবে এইসব অভিবাসীর বেশিরভাগই ডেনমার্কে নিবন্ধিত হতে রাজি নন। তারা যেতে চান ডেনমার্ক হয়ে সুইডেন কিংবা জার্মানিতে। যদিও অভিবাসীদের বিষয়ে পুলিশের শক্তি প্রয়োগে মোটেই রাজি নন ডেনিশ প্রধানমন্ত্রী লার্স লোকে রাসমুসেন।
মিস্টার রাসমুসেন বলছেন, আমরা শক্তি প্রয়োগ করতে চাই না। হাঙ্গেরিতে অভিবাসীদের পিছু হটাতে পুলিশ যেভাবে জোর খাটিয়েছে, তেমনটি দেখতে চাই না আমরা। তবে নিশ্চিতভাবেই আমরা প্রচণ্ড চাপের মুখে রয়েছি।
তারপরও সীমান্তে শত শত অভিবাসীকে আটকে দেয়ার পর এবার জার্মানির সাথে সব ধরনের রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল ডেনমার্ক এর কর্তৃপক্ষ।
একইসঙ্গে আশ্রয়প্রার্থীদের একটি গ্রুপ সুইডেনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে, দুই দেশের মধ্যে সড়ক যোগাযোগের প্রধান একটি পথও বন্ধ করে দিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ