1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ইয়েমেনে হুতি হামলায় ১০ সৌদি সেনাসহ নিহত ৬০

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ২৪৩ Time View

ইয়েমেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ মারিবের একটি সেনাঘাঁটিতে শিয়া হুতি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় ১০ সৌদি সেনা নিহত হয়েছেন। শুক্রবার চালানো এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের ৪৫ ও বাহরাইনের পাঁচ সেনাও নিহত হয়েছেন।
image_137503_0
আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে  শনিবার এ খবর জানিয়েছে সিনহুয়া

খবরে বলা হয়, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর ঘাঁটির অস্ত্রাগারে আঘাত করলে এসব আরব সেনা নিহত হন।

১০ সৌদি সেনা নিহত হওয়ার বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন আরব জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার আহমেদ আসিরি। ওই ঘটনায় বহু সেনা আহত হয়েছেন এবং তাদের অধিকাংশকেই চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

তবে এই বিপর্যয় সত্বেও জোট বাহিনী তাদের দায়িত্বপালন থেকে পিছিয়ে যাবে না বলে জানিয়েছেন তিনি।

এ হতাহতের ঘটনায় ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়া আরব জোট বাহিনী এ পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয়ের শিকার হলো।

এই হামলায় প্রতিক্রিয়ায় ইয়েমেনজুড়ে হুতি যোদ্ধাদের ও দেশটির সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর অনুগত সেনা ইউনিটগুলোর অবস্থান লক্ষ করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে আরব জোট বাহিনী।

মার্চে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলার মধ্য দিয়ে ইয়েমেনের যুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় আরব দেশগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ