1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ

বিপিএলের স্পন্সরশিপ চেয়ে বিসিবির বিজ্ঞাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ২০৮ Time View

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের তৃতীয় আসর মাঠে গড়াবে নভেম্বরে। কিছুটা ঢিমেতালে হলেও তৃতীয় আসর আয়োজনের পথে এগুচ্ছে বিসিবি। গত বৃহস্পতিবার 8iujskdf''রাতে বিপিএলের স্পন্সরশিপ ও এজেন্সি স্বত্ত্ব চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডট কম ডট বিডি- তে এই বিজ্ঞাপন দেয়া হয়।

বিপিএল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের স্পন্সর চেয়ে বিজ্ঞাপন দেয়া হয়। এসব স্পন্সরশিপ স্বত্ত্ব দেয়া হবে শুধু এক আসরের জন্য। তৃতীয় আসরের পর সমঝোতা সাপেক্ষে এই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানানো হয়।

মেজর স্পন্সরশিপ স্বত্ত্ব, অফিসিয়াল পার্টনারশিপ স্বত্ত্ব ও এজেন্সি স্বত্ত্ব হিসেবে তিন ভাগ করা হয়ে বিজ্ঞাপনে। মেজর স্পন্সরশিপ গুলো হলো: টাইটেল স্পন্সরশিপ, কো-স্পন্সরশিপ, সহযোগী স্পন্সরশিপ, ইন-স্টেডিয়া ব্র্যান্ডিং (গ্রাউন্ডস বোর্ড, মিড ওয়াল, সাইট স্ক্রিন, স্কোর বোর্ড, বাউন্ডারি রোপ, পিচ ম্যাট, বোলিং প্রান্ত, ছাতা, স্টাম্পস ব্র্যান্ডিং, ডাগআউট ব্র্যান্ডিং)।

অফিসিয়াল পার্টনারশিপ স্বত্ত্বের মধ্যে রয়েছে কার্বোনেটেড বেভারেজ, অফিসিয়াল মিনারেল ওয়াটার, অফিসিয়াল এনার্জি ড্রিংক, অফিসিয়াল স্ট্র্যাটিজিক টাইম আউট, অফিসিয়াল আম্পায়ার স্পন্সর, অফিসিয়াল ব্যাংকিং, অফিসিয়াল মোবাইল অপারেটর, অফিসিয়াল ইন্টারনেট সার্ভিস, রেডিও ব্রডকাস্টিং ও মোবাইল স্কোরিং।

এজেন্সি স্বত্ত্বগুলো হচ্ছে টিকিট বিক্রি এজেন্সি, ম্যানেজমেন্ট এজেন্সি ও ইভেন্ট মার্কেটিং এজেন্সি।

স্পন্সরশিপ পেতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিসিবির সিইও বরাবর আবেদন পাঠাতে হবে। তবে চ্যানেল নাইনের সাথে আগের চুক্তি বহাল থাকায় সম্প্রচার স্বত্বের কোনো বিজ্ঞাপন দেয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ