1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ভাঙনের মুখে কুড়িকাহুনিয়ার বেড়িবাঁধ, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ চাকরির সুযোগ সিটি ব্যাংকে, নেই কোন বয়সসীমা খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চাঁদ উদ্যানে জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প

ফের ভারতে আসছেন পেলে!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৭৯ Time View

১৯৭৭-এ প্রথম ভারতের মাটিতে পা রেখেছিলেন পেলে৷ সৌজন্যে মোহনবাগান৷ প্রয়াত বাগান কর্তা ধীরেন দে’র সুবাদে নিউ ইয়র্ক কসমসের হয়ে কলকাতায় খেলতে এসেছিলেন ouajlsdasব্রাজিলিয়ান কিংবদন্তি৷ মোহনবাগানের সঙ্গে কসমসের সেই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী ছিল ইডেন গার্ডেন্স৷ ৮০ হাজার দর্শক দেখেছিলেন তিনবারের বিশ্বকাজ জয়ী ফুটবলারকে৷ ফের ভারতে আসছেন পেলে৷
সব ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবরই ভারতে আসছেন ‘দ্য ব্ল্যাক পার্ল’৷ তবে এবার আর কলকাতায় নয়, সুব্রত কাপের ফাইনালে উপস্থিত থাকতে পারেন বছর ৭৪-এর এই জীবন্ত কিংবদন্তি৷ এয়ার মার্শাল বিবিপি সিনহা (এভিএসএম) বলছেন,‘ পেলেকে আনার ব্যাপারে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি৷ কথাবার্তাও প্রায় চূড়ান্ত পর্যায়৷ সব ঠিক থাকলে দিন কয়েকের মধ্যেই আমরা পেলের আসার ব্যাপারে সিলমোহর দিয়ে দেব৷ ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে ভারতে আনার জন্য আমাদের বেশ ভালোরকমই অর্থ লগ্নি করতে হবে৷ সে ব্যাপারটাও মাথায় রয়েছে৷’
প্রসঙ্গত, ৭৭-এ পেলেকে আনতেই মোহনবাগানের ৪ কোটি টাকা খরচ হয়েছিল৷
এদিকে ৫৬ তম সুব্রত কাপ শুরু হচ্ছে ১১ অক্টোবর৷ ভারত. বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও কোরিয়া, সুইডেন, ব্রাজিল, ইউক্রেন ও আফগানিস্তানের অনূর্ধ্ব ১৪ (পুরুষ) ও অনূর্ধ্ব-১৭ (মহিলা) স্কুল টিমগুলি অংশ নেবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস৷ যিনি আবার আইএসএল-টু’তে দিল্লি ডায়নামোজের ম্যানেজার৷
জানা যাচ্ছে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৭ টিমও নাকি এই সুব্রত কাপে অংশ নিতে চেয়েছে৷ এ প্রসঙ্গে সিনহা বলছেন,‘ আমাদের টিমের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে৷ তাই রিয়াল মাদ্রিদের অনুরোধ রাখতে পারলাম না৷ কিন্তু যদি কোনও টিম নাম প্রত্যাহার করে নেয় তাহলে অবশ্যই রিয়াল মাদ্রিদও খেলতে আসবে৷’
সূত্র: কলকাতা24×7।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ