1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান আজ বিশ্ব জলাতঙ্ক দিবস চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক চায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

এবার মেসিকে কামড়ালেন সুয়ারেজ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৯২ Time View

লুই সুয়ারেজ। নামটা শুনলে প্রথমেই মনে পড়ে ২০১৪-র বিশ্বকাপের মোক্ষম কামড়। যারা ফুটবল নিয়ে ততটা ওয়াকিবহাল নন, তারাও সুয়ারেজকে কামড়ের জন্যই একডাকে চেনেন। এহেন সুয়ারেজ ফের কামড়ালেন। তাও আবার বার্সেলোনায় তারই সতীর্থ লিওনেল মেসি-কে! মেসিকে কামড়! হ্যাঁ, আঙুলে এক কামড় দিলেন হঠাত্। ঘটনাস্থল ।ইউফা বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান।ioajsdjasda

কী হয়েছিল?

না না, চোখ কপালে তোলার মতো কিছু হয়নি। মেসি সমর্থকরা অযথা রেগে যাবেন না। আসলে গোটা ব্যাপারটা নিছকই মজা।ইউফা-র বর্ষসেরা পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি-র সঙ্গেই পুরস্কারের দাবিদারদের মধ্যে ছিলেন লুই সুয়ারেজও। সবাইকে টপকে বর্ষসেরার পুরস্কারে লিওনেল মেসির নাম ঘোষণা হতেই মেসি যখন স্টেজে যাচ্ছেন পুরস্কার নিতে, তখনই সুয়ারেজ মজা করে মেসির হাত ধরে দিলেন এক কামড়। মেসিও সুয়ারেজের কামড় খেয়ে হেসেই খুন।

বিপক্ষের প্লেয়ারকে কামড়ের একাধিক নজির রয়েছে সুয়ারেজের। ২০১০-এ প্রথমবার পিএসভি আইন্দোভেনের এক প্লেয়ার কামড় দিয়েছিলেন সুয়ারেজ। ২টি ম্যাচে তাকে ব্যান করে দেওয়া হয়। ২০১৪-র বিশ্বকাপেও কামড়ের জন্যই ৯ ম্যাচের জন্য ব্যান করে দেওয়া হয় তাকে। এক লহমায় শেষ হয়ে যায় সুয়ারেজের বিশ্বকাপ খেলার স্বপ্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ