1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্যার ডন ব্র্যাডম্যানের আজ জন্মদিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
  • ১৯৭ Time View

ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবেই তিনি সবার কাছে পরিচিত। আজ সেই কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন kjzsdkasdব্র্যাডম্যানের ১০৭তম জন্মদিন। ১০৭ বছর আগে আজকের এই দিনেই পৃথিবীর আলো দেখেছিলেন তিনি। শুভ জন্মদিন স্যার ডন ব্র্যাডম্যান।
মাত্র ৫২ টেস্টের ক্যারিয়ারে ডোনাল্ড ব্র্যাডম্যানের অর্জন চিরদিন অম্লান-অক্ষয় হয়ে থাকবেই। ১৯৩০ সালের আজকের দিনটি ব্র্যাডম্যানের অসাধারণ এক ইনিংসের সাক্ষী। সেদিন টেস্ট ক্রিকেটে নিজের ও সে সময়ের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি এসেছিল তাঁর ব্যাট থেকে। ইংল্যান্ডের মরিস টেইটের বলে জর্জ ডাকওয়ার্থের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৩৩৪ রান করে তিনি ভেঙে দিয়েছিলেন অ্যান্ডি স্যান্ডহামের (৩২৫) রেকর্ড। হেডিংলি টেস্টের প্রথম দিন শেষে ৩০৯ রানে অপরাজিত থাকা ব্র্যাডম্যান দ্বিতীয় দিনে গড়ে ছিলেন কীর্তিটা । টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরি করার পথে প্রথম দিন লাঞ্চের আগেই ৩ অঙ্কে পৌঁছে গিয়েছিলেন। অনেকের মতেই সর্বকালের সেরা ব্যাটসম্যান তিনি।
ক্রিকেটে কখনো নার্ভাস নাইন্টিজের শিকার হননি তিনি। কিন্তু জীবনের ইনিংসে সেই নব্বইয়ের ঘরেই ফিরতে হয়েছে তার। ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি যখন মারা যান, এই কিংবদন্তির বয়স হয়েছিল ৯২। জীবনের শতক থেকে মাত্র ৮ বছর দুরে ছিলেন ক্রিকেটের সেরা এই ব্যাটসম্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ