1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সাড়ে ৪ হাজার ইউনিয়নে তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে : ইয়াফেস ওসমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২
  • ১২৮ Time View

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ‘সাড়ে ৪ হাজার ইউনিয়নে তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। সাধারণ মানুষকে বিজ্ঞান ও প্রযুক্তির আওতায় আনার জন্যই এ ব্যবস্থা করা হয়েছে।’

বুধবার সকাল ১০টায় রাজধানীর নটরডেম কলেজের অডিটোরিয়ামে ৩৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১২ এর ঢাকা জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে বিজ্ঞানের চর্চা কম হচ্ছে। বিজ্ঞান চর্চা আমাদের আরো বেশি বেশি করে করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কর্মসূচিও বাড়াতে হবে। এ ধরনের কর্মসূচির আয়োজন করা হলে আমরা সর্বাত্মকভাবে অবশ্যই সাহায্য ও সহযোগিতা করবো।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হলে তরুণদের মনোবল বৃদ্ধি পায়। তারা অনুপ্রেরণা পায়। নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত হয়।’

প্রতিমন্ত্রী অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ঢাকা জেলা প্রশাসক মো. মহিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ড. এমএ আলী আসগর। অনুষ্ঠান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেনজামিন কস্টা সিএসপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ