1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

ইউরোপ সেরার চূড়ান্ত লড়াইয়ে মেসি-রোনালদো এবং সুয়ারেস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ১৪২ Time View

আবারও ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি বার্সা তারকা লিওনেল মেসি ও রিয়াল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপ সেরা ফুটবলার বাছাইয়ের সংক্ষিপ্ত তিনজনের তালিকায় tgyujuyআরও আছেন বার্সেলোনা তারকা লুইস সুয়ারেস।
গতকাল বুধবার উয়েফা ১০ জনের তালিকা থেকে ইউরোপের ৫৪ জন সাংবাদিকের ভোটে ৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। আগামী ২৭ অগাস্ট মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করবে সাংবাদিক এই প্যানেলটি।
গেল মৌসুমে রোনালদো ও মেসির মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলদাতা হওয়ার লড়াইয়ে দুজনই সমান ৭৭ গোল করে মৌসুম শেষ করেন।
ফিফা নিষেধাজ্ঞার কারণে দেরিতে মৌসুম শুরু আবার প্রথম দিকের ফর্মহীনতা, সব মিলে উরুগুয়ের এই স্ট্রাইকারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়াটা অনেকের কাছে কিছুটা চমক মনে হতে পারে। তবে মৌসুমের মাঝ পথ থেকে বার্সার ঘুরে দাঁড়ানোর পিছনে উরুগুয়ের এই তারকার উল্লেখযোগ্য অবদান আছে।
উল্লেখ্য, ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে মৌসুমের সেরা খেলোয়াড়কে উয়েফা ২০১১ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। গত বছর সেরা হন রোনালদো। প্রথমবার পুরস্কারটি পেয়েছিলেন মেসি। এর পরের দুই বছর জেতেন যথাক্রমে ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ