1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

প্রসঙ্গ অভিনয় ও ক্রিকেট : নিজের দৃষ্টিতে যেভাবে দেখছেন টাইগার মাশরাফি

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ১৫২ Time View

কিছু দিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ। আর এরি মধ্যে দুই সপ্তাহের ছুটিতে রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এমন অবসরে কেউ বাসায় গিয়েছেন fghfপরিবারের সঙ্গে সময় কাটাতে। কেউ গেছেন বিদেশে ঘুরতে। কেউবা নিজের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশুনা করছেন। কেউ কেউ আবার বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে অভিনয়ও করছেন। তাদের মধ্যে মাশরাফি অন্যতম।

এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টানা দুদিন ধরে রবির বিজ্ঞাপনে অভিনয় করছেন । সোমবার শ্যুটিং শেষে তিনি জানিয়েছেন অভিনয়টাকে তিনি তেমন উপভোগ করেন না। তবে তার কাছে ক্রিকেটের চেয়ে অভিনয়টা সহজ।

মাশরাফি বলেন, ‘আসলে মাঠের খেলাটাই বেশি উপভোগ করি। এখানে ক্যামেরার সামনে খুব বেশি ইজি হতে পারিনা। তারপরও কাজের মধ্যে আছি- এটা ভেবে ভালো লাগছে। কারণ আমি সবসময় কাজ উপভোগ করি।’

মাঠের লড়াইয়ের চেয়ে তার কাছে শ্যুটিংটা সহজ মনে হয়, ‘তবে ক্রিকেটের চেয়ে অভিনয়টা সহজ। কারণ, এখানে ভুল হলে আবার তা ঠিক করে নেওয়ার সুযোগ থাকে। কিন্তু মাঠে ভুল করছেন তো সব শেষ। মাঠের খেলা বড়ই চ্যালেঞ্জিং।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ