1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

এমএইচ৩৭০ এর ধ্বংসাবশেষ উদ্ধার!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
  • ২৭৪ Time View

flaparonফরাসী দ্বীপ লা রিউনিয়নে ভেসে এসেছে কোনো একটি প্লেনের ধ্বংসাবশেষ। উদ্ধার অংশের আকৃতি ও প্রকৃতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্লেন এমএইচ-৩৭০ এর ধ্বংসাবশেষ এটি।

তবে এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। বুধবার (২৯ জুলাই) ভারত মহাসাগরের ফরাসী উপকূলে ভেসে আসা ওই অংশ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে হয়েছে দেশটির কর্তৃপক্ষ।

২০১৪ সালের মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্লেন বোয়িং-৭৭৭ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। এরপর থেকে আজ পর্যন্ত এর কোনো আরোহীর বা অংশের সন্ধান মেলেনি।

ভেসে আসা অংশ বোয়িং-৭৭৭ এর পাখার অংশ বলেই মনে হচ্ছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। উদ্ধার অংশের ছবির ভিত্তিতে মার্কিন এক কর্মকর্তা একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, যে অংশটি ফরাসী উপকূলে ভেসে এসেছে, তা কোনো বোয়িং-৭৭৭ প্লেনেরই। এই অংশকে বলা হয় ‘ফ্ল্যাপারন’। এধরনের অংশ বোয়িং-৭৭৭ সিরিজের প্লেনের পাখায় লাগানো থাকে।

এভিয়েশন বিশেষজ্ঞ জেভিয়ের তাইতেলম্যানও একই ধরণের মন্তব্য করেছেন। বোয়িং-৭৭৭ সিরিজের দুই পাখাতেই লাগানো থাকা ‘ফ্ল্যাপারন’ প্লেনের উড্ডয়ন ও আবর্তন নিয়ন্ত্রণ করে।

তবে ফরাসী বিশেষজ্ঞরা এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে নারাজ। তাদের মতে, আরও পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে কথা বলা উচিত। ভারত মহাসাগরে যে অঞ্চলে এমএইচ-৩৭০ এর সন্ধান চালানো হচ্ছে, লা রিউনিয়ন তার থেকে অনেক দূরে। আর তাছাড়া এই দ্বীপের কাছে বেশ কয়েকটি প্লেন দুর্ঘটনারও শিকার হয়েছে আগে।

মালয়েশীয় কর্তৃপক্ষ উদ্ধার ধ্বংসাবশেষ পরীক্ষার জন্য ফ্রান্সে একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

এমএইচ-৩৭০ এর অনুসন্ধানে নেতৃত্ব দেওয়া অস্ট্রেলীয় দল ও বিশেষজ্ঞরাও উদ্ধার ধ্বংশাবশেষের পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার অপেক্ষ করছেন। এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার ইনফ্রাস্ট্রাকচার-মন্ত্রী ওয়ারেন ট্রুস বলেছেন, যদি উদ্ধার ধ্বংশাবশেষ এমএইচ-৩৭০ এর হয়ে থাকে, তাহলে এই প্লেনের বাকি অংশও ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলের তলদেশেই আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ