1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

‘ইরান সামরিক হামলাকে ভয় পায় না’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১২
  • ১৪১ Time View

ইরান সামরিক হামলায় ভয় পায় না বলে পশ্চিমা বিশ্বের সঙ্গে নতুন বাকযুদ্ধ শুরু করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

ইরানের ফার্স সংবাদ সংস্থা রোববার এক প্রতিবেদনে আহমাদিনেজাদকে উদ্ধৃত করে জানায়, “ইরানিরা তোমাদের বোমা, যুদ্ধজাহাজ, বিমান এসবকে ভয় পায় না। এসব অস্ত্রের কোনো মূল্য নেই।”

আহমাদিনেজাদ আরো বলেন, “সব বিষয় এখনও আলোচনার টেবিলে বলে ইরানকে জানিয়েছে। ওখানে পচে যাওয়ার আগেই উপায়গুলো ছেড়ে দাও। ঔদ্ধত্য ও উপনিবেশিকতাবাদের দিন শেষ। এমনকি তোমাদের যুক্তিহীনতার দিনও শেষ।”

গত সপ্তাহে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন আলোচনা শুরুর বিষয়ে তেহরানের প্রস্তাবে রাজি হয়েছে ছয় পরাশক্তি।

ইরানের পরমাণু কমসূচি নিয়ে অগ্রগতিহীন অসংখ্য আলোচনার পরও সামরিক হামলার বিষয়টি নাকচ করেনি যুক্তরাষ্ট্র। তবে ইরানের পরমাণু স্থাপনার ওপর সামরিক হামলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জ্যেষ্ঠ রাজনীতিকরা।

অবশ্য ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়েও তেমন কোনো ইতিবাচক ইঙ্গিত দেন নি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরানের সঙ্গে আলোচনার জন্য ‘কূটনীতিক উপায়’ এখনও খোলা রয়েছে এবং শান্তিপূর্ণ উপায়ে বিষয়টি সমাধান হলে সবার স্বার্থই বজায় থাকবে বলেও তিনি জানান।

ওবামার এ দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্ল¬াহ আলি খামেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ