1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন

যাওয়া-আসার পথে দুর্ভোগ পোহাতে দেয়া হবে না

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ১৮৮ Time View

obaidul11সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন ঈদে যাত্রীসেবার লক্ষ্যে বিআরটিসির অতিরিক্ত ৫০৬টি বাসের মাধ্যমে বিশেষ বাস সার্ভিস চালু করা হবে। এছাড়া আপদকালীন হিসাবে আরো ৫০টি বাস মজুদ রাখা হবে।

কোনো অবস্থাতেই জনগণকে ঈদে বাড়ি যাওয়া ও ফিরে আসার পথে দুর্ভোগ পোহাতে দেয়া হবে না এ পণ নিয়ে ঈদ উপলক্ষে সড়ক বিভাগের সব কর্মকর্তা রাস্তায় থাকবে। রাস্তায় চাঁদাবাজি নিরসনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এজন্য র‌্যাব-পুলিশ কাজ করছে।’

আজ শনিবার দুপুরে গাজীপুরে চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মসিংহ মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তিনি কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সাংগঠনিক পর্যায়ে কিছু সমস্যা থাকতে পারে, যেহেতু আওয়ামী লীগ বড় দল, বড় পরিবার।

কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ঐক্যবদ্ধ। আমাদের সরকারও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ, এখানে কোনো প্রকার বিভেদ, কোন্দল, দ্বন্দ্ব কেউ লক্ষ্য করেনি।

এ সময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ