1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

প্রধানমন্ত্রীকে বোরকা পরে রাজধানীবাসীর জীবনদৃশ্য স্বচক্ষে দেখার আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ১৯৫ Time View

rowshonপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাতের অন্ধকারে বোরকা পরে রাজধানীবাসির বিশেষ করে বস্তিবাসীর জীবনদৃশ্য স্বচক্ষে দেখার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
বুধবার ২০১৫-২০১৬ অর্থবছরে বাজেট অধিবেশনে সমপানি বক্তব্য দিয়ে গিয়ে সংসদ নেতার প্রতি এমন আহ্বান জানান রওশন এরশাদ।
রাজধানীর ঢাকার বিভিন্ন নিত্য-নৈমিত্তিক সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি রোরকা পরে চদ্মবেশে রাতের অন্ধকারে বের হন। আপনি বের হলে দেখতে পাবেন, তারা কিভাবে জীবন-ধারণ করে। তাহলে আপনার ধারণা হবে। কি কষ্ট করে তারা বেঁচে আছে তা স্বচক্ষে আপনি দেখুন। আপনি বের হন না কেন..? তাহলে আপনি সঠিকভাবে জনগণের চিত্র দেখতে পাবেন।
এসময় সরকারদলীয় সংসদ সদস্যরা বিরোধী দলীয় নেতার উদ্দেশ্যে কিছু বললে তার প্রতি উত্তরে তিনি আবার বলেন, না, না দেখতে হবে তো। স্বচক্ষে দেখা একটা জিনিস, আর কারো কাছে শোনাটা আরেক জিনিস। এরা আপনাকে সঠিক কথা বলবে না। আপনাকে ভালো কথাই বলবে।
তার আগে বিরোধী নেতা, রাজধানীর মাতুয়াইলে গার্বেজ স্তুপে বস্তির শিশুদের বিভিন্ন জিনিস সংগ্রহ করতে গিয়েযে সারা গাঁয়ে ঘাসহ বিভিন্ন রোগ বাসা বাঁধে তার বর্ননা দেন। তিনি বলেন, আমি টেলিভিশনের খবরে এসব দেখেছি। আরো আছে ঢাকা শহরে শত শত বস্তি। এসব বস্তিতে মাদক এবং অসামাজিক কর্মকান্ড হয়। দেশের প্রায় ৫-৬ লাখ ছাত্র ছাত্রী এবং কয়েক লক্ষ বাচ্চারা এ মাদকে আচ্ছন্ন হচ্ছে, তাদের জীবন নষ্ট হচ্ছে।
এছাড়াও তিনি রাস্তার পাশে ময়লা আবর্জনা, হাসপাতালের পরিত্যক্ত সুচ-সিরিঞ্জ বা ময়লা আবর্জনা থেকে যানজট, ভেজাল খাদ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এছাড়াও তিনি গত সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে যানজটের কারণে যেতে পারেননি তাও বলেও উল্লেখ করেন।
রওশন এরশাদ প্রধানমন্ত্রীকে দেশকে উচ্চমধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে হলে আরো বেশী করে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এবং নিজে দেশের সার্বিক পরিস্থিতি স্বচক্ষে দেখার কথা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ