1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সালাউদ্দিনের আপিল শুনানি শেষ হচ্ছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ১৪৯ Time View

salauddinমৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দির কাদের চৌধুরীর আপিলের শুনানি শেষ হতে পারে মঙ্গলবার।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে গঠিত আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে এ শুনানি চলছে।

বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে ১ জুলাই রাষ্ট্রপক্ষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশ বহাল রাখার আরজি জানিয়ে তার বিপক্ষে যুক্তি উপস্থাপন শেষ করে। ৫ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তার আইনজীবী এস এম শাহজাহান।

একাত্তরে হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ২০১৩ সালের ১লা অক্টোবর মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ