1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম ৭ শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের পারমাণবিক প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে ইবিতে জাতীয় গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হৃদয়-মুশফিকের ব্যাটে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ফ্যাসিবাদী শক্তিকে মানুষ আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ রোনালদোর অর্জনের পুনরাবৃত্তি অসম্ভব: ইনফান্তিনো ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব

বুধবার সৌদি আরব যাচ্ছেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ১৪৭ Time View

khaledaসৌদি বাদশার আমন্ত্রণে ওমরাহ এবং হযরত মোহাম্মদ (স.) এর রওজা জিয়ারতের উদ্দেশ্যে বুধবার সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সৌদি আরব এবং কেন্দ্রীয় বিএনপির একাধিক সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির এক প্রভাবশালী নেতা বলেন, আগামী বুধবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

আগামী বুধ ও বৃহস্পতিবার মদিনায় হযরত মোহাম্মদ (স.) এর রওজা জিয়ারত ও নফল ইবাদত করে শুক্রবার মক্কায় যাওয়ার কথা রয়েছে।

মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং শবে কদরের রাতে বিশেষ ইবাদত করে ১৪ জুলাই সৌদি আরব ত্যাগ করার কথা রয়েছে খালেদা জিয়ার।

খালেদা জিয়ার সঙ্গে তার বড় ভাইয়ের স্ত্রী, প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা এনামুল হক, ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন নুরু থাকবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ