1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

কোপা আমেরিকা: প্যারাগুয়েকে হারিয়ে তৃতীয় পেরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ১২১ Time View

peruকোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ভোরে মুখোমুখি হয় প্যারাগুয়ে ও পেরু। প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ৪৪তম আসরের তৃতীয় স্থান অর্জন করেছে পেরু।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো তৃতীয় স্থান অর্জন করল তারা। এর আগেও আসরেও তৃতীয় হয়েছিল পেরু।

আজ শনিবার ভোরে ম্যাচের প্রথমার্ধে কেউ গোলের দেখা পায়নি।  বেশ কিছু ভালো আক্রমণ হলেও সেগুলো থেকে গোল আদায় করে নিতে পারেনি কেউ। তবে টানেল থেকে ফেরার পর অচলবস্থার অবসান হয়।  দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে কর্নার পায় পেরু।

কর্নার থেকে উড়ে আসা শট ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি প্যারাগুয়ের খেলোয়াড়রা।  এ সময় বল পেয়ে যান আন্দ্রে ক্যারিলো। তার নিঁচু শট সবাইকে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয় (১-০)।

ম্যাচের অন্তিম মুহূর্তে পাবলো গুয়েরোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়।  পাশাপাশি নিশ্চিত হয় ২-০ ব্যবধানের জয়।  এই জয়ের সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামতে পারবে রিকার্ডো গ্যারিকাসের শিষ্যরা।

কোপা আমেরিকার গ্রুপ পর্বে ব্রাজিল, কলম্বিয়া ও ভেনেজুয়েলার সঙ্গে পড়েছিল পেরু। সেখান থেকে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে। কোয়ার্টারে বলিভিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে  তারা।

কিন্তু স্বাগতিক চিলির কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি তাদের।  তবে তৃতীয় হওয়ার সুযোগটি কাজে লাগিয়ে কিছুটা হলেও ফাইনালে খেলার আক্ষেপ ঘুচিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ