1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

খালেদার পরিণতি হবে হরর মুভির নায়িকার মতো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ১৫৮ Time View

hasanবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিণতি হরর মুভির নায়িকার মতো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে শেখ হাসিনার জন্য বাঙালি জাতি ধন্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।

হাছান মাহমুদ আরও বলেন, বুধবার খালেদা বলেছেন, সরকারের পরিণতি হবে হীরক রাজার মতো। আপনাকে (খালেদা) বলতে চাই, আমাদের পরিণতি নিয়ে ভাবতে হবে না। আপনি নিজের পরিণতি নিয়ে ভাবুন।

হরর ফিল্মের নায়িকা যেমন প্রথমে জ্বালাও-পোড়াও করে, শেষে জনগণই তার পতন ঘটায়। আপনার পরিণতিও সেরকম হবে বলে মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম আলম মুরাদ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বলরাম পোদ্দার ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ