1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

গাজীপুরে পিকআপভ্যান খাদে, চালকের মা নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০১৫
  • ১৮৬ Time View
road accidentগাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেছে একটি পিকআপভ্যান। এ দুর্ঘটনায় ভ্যানচালকের মা নিহত হয়েছেন। এতে চালক ও তার ভাগ্নী গুরুতর আহত হয়েছেন।
নিহতের নাম আজিরন বেগম (৫০)। তিনি উপজেলার মেদীআশুলাই দেড়চালা এলাকার আনোয়ার উদ্দিনের স্ত্রী।
আহতরা হলেন নিহত আজিরন বেগমের ছেলে ও দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানের চালক আজিম উদ্দিন এবং নাতনি এলিমা আক্তার।
বুধবার সকালে উপজেলার মেদীআশুলাই উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানান, মা ও বোনের মেয়েকে নিয়ে নিজের পিকআপভ্যানে চড়ে মেদীআশুলাই বাজারে যাচ্ছিলেন আজিম। মেদীআশুলাই- দেড়চালা আঞ্চলিক সড়কের উত্তরপারা এলাকায় গিয়ে আজিম নিয়ন্ত্রণ হারালে পিকআপভ্যানটি খাদে পড়ে যায়। আজিম তার মা আজিরন ও ভাগ্নী এলিমা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মেদীআশুলাই বাজারের একটি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক আজিরন বেগমকে মৃত ঘোষণা করেন। আজিম ও এলিমাকে টাঙ্গাইলের মির্জাপুর কুমিদীনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ