1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

‘নারীরা শোপিস’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১৬২ Time View

ershadজাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, “আমরা কথায় কথায় বলি, আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদ উপনেতা নারী, বিরোধীদলীয় নেত্রী নারী। কিন্তু এরা শোপিস। বাইরে কিন্তু এ অবস্থা নেই। বাইরে নারীরা অসহায়।”

দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে সোমবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, “বাইরে কিন্তু নারীরা অসহায়। মনে আছে ২১ ফেব্রুয়ারি রাতের কথা। নারীরা শহীদ মিনারে থাকেন না, যায় না। কোনো নারী সেখানে যায় না। ভয়ে যায় না। আমি যদি ভুল কোনো কথা বলে থাকি তাহলে উইথড্রো করলাম। কথা হলো মধ্যরাতে নারীরা সেখানে যেতে ভয় পায়। কেন ভয় পায়?”

নারী সদস্যরা এরশাদের কথার প্রতিবাদ করতে থাকলে তিনি তাদের উদ্দেশে বলেন, “বসুন মাননীয় সদস্য বসুন, নীরবতা পালন করুন। পয়লা বৈশাখের কথা মনে আছে? এদেশের সংস্কৃতি হলো সবাই মিলে আনন্দ করা। সেখানে যা হয়েছিল তা নিয়ে কী বিচার হয়েছে? ভিডিওতে যার যার ছবি এসেছিল তাদের বিচার হয়নি। আমার সময় একটি নারীকে এসিড ছোড়া হয়েছিল, তাকে আমি ফাঁসি দিয়েছিলাম। যে কারণে এসিড ছোড়া কমে গিয়েছিল।”

এরশাদের বক্তব্য শেষ হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “নারীর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় সদস্য যে সব অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন সেগুলো এক্সপাঞ্জ করা হলো।”

এরপর বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ তার বক্তব্যের সময় হুসেইন মুহম্মদ এরশাদের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হয়ত বক্তব্যের শব্দচয়ন ঠিক ছিল না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ