1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

বিদ্যুতের দাম কমানোর আহ্বান বিএনপির

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১৫৮ Time View

riponআন্তর্জাতিক বাজারের তেলের দামের সঙ্গে সমন্বয় করে বিদ্যুতের দাম কমিয়ে বাজেট পাসের আহ্বান জানিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো ফার্নেস তেলে চলে। সরকার যখন কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে তখন এ ফার্নেস তেলের দাম বেশি ছিল। সে কারণে বিদ্যুতের দামও বেশি নির্ধারণ করা হয়েছিল। এখন আন্তর্জাতিক বাজারে ফার্নেস তেলের দাম কমেছে। তাই এ বাজেটে বিদ্যুতের দাম কমাতে হবে।

যদি বিদ্যুতের দাম কমানো না হয় তাহলে বিএনপির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হবে।

রিপন অভিযোগ করেন, এ সরকার জনগণের পকেট মারার জন্য ক্ষমতায় এসেছে। তারা ইতোমধ্যে রাষ্ট্রায়াত্ব ব্যাংকগুলো ‘হরিলুট’ করেছে। দেশের অর্থনীতির অবস্থা লেজে-গোবরে করে ফেলেছে।

অভিযোগের তীর অর্থমন্ত্রীর দিকে ছুঁড়ে রিপন বলেন, রাবিস-খবিশ বলে দ‍ুনীর্তির দায় এড়াতে পারেন না অর্থমন্ত্রী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির অপর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ সম্পাদক কাজী মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ