1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ

বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১২২ Time View

marderরাজধানীর রায়ের বাগ এলাকায় বাসায় ঢুকে যুবদল নেতা আবু জাফরকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

রায়ের বাগ এলাকায় পাঁচতল ভবনের তৃতীয় তলায় সপরিবারে থাকতেন তিনি।

নিহতের বড় ভাই সিদ্দিকুর রহমান জানান, আবু জাফর যুবদল নেতা ছিলো। এর আগে নাশকতার মামলায় কদমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জামিনে বের হয়ে আসে।

আবু জাফরের ছেলে সাইফুল ইসলাম জানান, ভোরে নামায পড়ার জন্য রুমের দরজা খুলে বের হলে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। সিঁড়ি থেকে রক্তাত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। তাদের দুই ছেলে দুই মেয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ