1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাল খননে মহাপরিকল্পনা সাফল্য নিয়ে সংশয় বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের দায় শোধ করছে সরকার চেয়ারম্যান বদলেছে, বদলায়নি ন্যাশনাল ব্যাংক রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাবি শিক্ষার্থীকে মারধর: রেললাইনে অবরোধ, স্টেশনে ভাঙচুর, আরএনবির ৪ সদস্য বরখাস্ত দুই কোটি টাকার কাজে ৫-৭ শতাংশ চাঁদা দাবি, বিএনপি নেতার নামে মামলা ১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ, থাকছে নানা আন্তর্জাতিক লড়াই গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে ৪ জুলাই সন্ত্রাসী হামলা হতে পারে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ১৩১ Time View

usa hamlaমার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ৪ জুলাই সন্ত্রাসী হামলা হতে পারে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই এবং ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার যৌথভাবে প্রকাশিত এক বুলেটিনে এ সতর্কবাণী উচ্চারণ করেছে।

বুলেটিনে সুনির্দিষ্টভাবে কোনো হামলার পরিকল্পনার কথা উল্লেখ না করে সার্বিকভাবে নিরাপত্তা সংক্রান্ত হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

শুক্রবার প্রায় একই সময়ে ফ্রান্স, তিউনিশিয়া ও কুয়েতে বোমা হামলার প্রতিক্রিয়ায় মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জেহ জনসন এক বিবৃতিতে বলেছেন, আগামী ৪ জুলাইয়ের সরকারি ছুটির দিনে হামলার আশঙ্কার যে খবর আমাদের কাছে এসেছে সে ব্যাপারে সবগুলো নিরাপত্তা সংস্থা যৌথভাবে কাজ করছে। বিবৃতিতে মন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্রের সবগুলো নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আমেরিকার নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে, ৪ জুলাইয়ের সন্ত্রাসী হামলার হুমকিকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক হিসেবে নিয়েছে ওয়াশিংটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ