1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টর নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা হঠাৎ কেন বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ বচ্চন? স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় অ্যাপে সাইবার হামলা উপকূলে কমেছে জলদস্যুতা সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প

ব্রাজিলের বিদায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ১৪১ Time View

paraguyaনেইমারকে ছাড়া কী ব্রাজিল জিততে পারে না ? গ্রুপ লিগের শেষ ম্যাচে নেইমারকে ছাড়াই ব্রাজিল জিতেছিল৷ কিন্তু সেটা অবশ্য বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকল৷ কোয়ার্টার ফাইনালে দেখা গেল অন্য ছবি ৷ টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে ৪-৩ গোলে হেরে কোপা থেকে বিদায় নিল দুঙ্গার দল৷ অনেকেই ভেবেছিলেন কোপার মেগা সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল৷ কিন্তু সেই স্বপ্নের ম্যাচ আপাতত দেখা হচ্ছে না বিশ্ব ফুটবল প্রেমীদের৷

এদিন  অবশ্য শুরু থেকেই বেশ তেতে ছিল দুঙ্গার ছেলেরা৷ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গোলের জন্য ঝাঁপাতে শুরু করে ব্রাজিল৷ গোল পেতে অবশ্য বেশি দেরি হয়নি তাদের৷ নেইমার ছিল না এদিনের ম্যাচে ৷ তার না থাকার জন্য তেতে ছিল গোটা দলটাই৷ ম্যাচের ১৫ মিনিটে জটলার মধ্যে থেকে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন রোবিনহো৷ নেইমারের জমানায় প্রায় হারিয়ে গিয়েছিলেন এই স্ট্রাইকারটি ৷ এদিন অবশ্য গোল করে জানিয়ে দিলেন তিনি এখনও শেষ হয়ে যাননি৷

এরপর ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নেয় ব্রাজিল ৷ যদিও প্রথমার্ধে আর গোলের সংখ্যা বাড়েনি৷ বিরতিতে এক গোলেই এগিয়ে ছিল ব্রাজিল৷ কিন্তু বিরতির পরে দেখা গেল খেলা থেকে প্রায় হারিয়ে গেল দুঙ্গার ছেলেরা৷ ওই অর্ধে বরং প্যারাগুয়ে অনেক বুদ্ধি করে ফুটবল খেলল৷ ৭২ মিনিটে ডারলিস গঞ্জালেস পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান প্যারাগুয়েকে৷  নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১ই ছিল ৷ এরপর টাইব্রেকারে হেরে কোপা থেকে বিদায় নেয় দুঙ্গার দল৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ