1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন

রাজ্জাককে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্ত বাহিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০১৫
  • ১০৪ Time View

razzakবর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্ত বাহিনী।

বিজিবির গণমাধ্যম শাখা থেকে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে সংবাদিকদের জানানো হয়, “নায়েক রাজ্জাককে দেশে ফেরত আনার পরপরই পিলখানায় প্রেস ব্রিফিং করবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তবে ফেরত অাসার সময় এখনো জানা যায়নি।”

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার কিছু পরে মিয়ানমারের মংডুতে ওই বৈঠক শুরু হয়।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বাংলাদেশের প্রতিনিধিদলটি টেকনাফ থেকে মংডুর উদ্দেশে যায়। সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টেকনাফ বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ। একজন চিকিৎসকও ছিলেন প্রতিনিধিদলে।

মিয়ানমারের পক্ষে সে দেশের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল থি হান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ